শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2020, 03:25 দুপুর • 1,184 বার পঠিত
মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

মদিনা প্রদেশকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন। জানা গেছে, মদিনার আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

গত রবিবার সৌদি আরবে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সৌদির বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।