শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 11:17 দুপুর • 222 বার পঠিত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ কমায় দেশের সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কাতারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কাতারের সব মসজিদে নামাজ আদায়ের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে কাতার সরকার বলছে, দেশজুড়ে কড়াকড়ি ধীরে ধীরে তুলে নেয়া হবে। করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

কাতারে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি হলেও দেশটিতে মৃত্যুহার অনেক কম। এছাড়া দেশটিতে সুস্থতার হারও অনেক বেশি। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।