শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যম আয়ের দেশগুলোতে সরবরাহ না করলে নষ্ট হবে টিকা: ইউনিসেফ

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2021, 03:25 দুপুর • 671 বার পঠিত
মধ্যম আয়ের দেশগুলোতে সরবরাহ না করলে নষ্ট হবে টিকা: ইউনিসেফ

করোনা ভাইরাসের উত্তাল আঘাত সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। টিকা পেতে ব্যকুল বিশ্বের সুপার পাওয়াররা।
তারই ফলশ্রুতিতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে জনসংখ্যার তুলনায় বেশি টিকার ফরমাশ দিয়েছে ধনী দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যদি ধনী দেশগুলো তাদের অতিরিক্ত টিকার ডোজ গরিব দেশগুলোকে না দেয়, তবে তা নষ্ট হবে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউনিসেফ বলেছে, করোনাভাইরাসের টিকার সরবরাহ স্থিতিশীল থাকা দরকার। কারণ গরিব দেশগুলো তাদের নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি।  
যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, যে টিকাগুলো বেঁচে যাবে সেগুলো গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ চাইছে, সেই টিকাগুলো আগে থেকেই দেওয়া শুরু করুক ধনী দেশগুলো।