মধ্যেরাতে ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক
অনলাইন নিউজ পোর্টাল
•
28 অক্টোবর 2021, 06:41 বিকাল
•
268 বার পঠিত
অভিবাসী রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।
আটককৃতরা হলো, রশীদ উল্যাহ (২৫) আনোয়ারা (২২) মো.আমিন (৩) মো.সৈয়দ আমিন (১০ মাস) সেফায়েত উল্যাহ (৩০) হাসিনা বেগম (২৬) মো.নয়ন (১২) জান্নাতুল ফেরদৌস (৮) সুমাইয়া (৫) নূর মোহাম্মদ (২০) খালেদা (১৮) মো.ইলিয়াছ (৬মাস) মো.জোবায়ের (২০) ফাতেমা (১৯) ছাদিয়া (৪) মো.জাবেদ (১) একরাম উল্যাহ (৩০) ফাতেমা (২৫) রহমত (৪) আসমা (২) আশেয়া বেগম (২৫) পারভিন আক্তার (৯) মো.হাসান (৪) উম্মে কুলসুম (২০) ফাতেমা খাতুন (৫০)।