শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মধুবাগ দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

অনলাইন নিউজ পোর্টাল • 05 মার্চ 2021, 11:59 দুপুর • 275 বার পঠিত
মধুবাগ দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

 রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৫ মার্চ) সকাল ১০টা ৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার সকাল ১০ টা ৮ মিনিটে হাতিরঝিল মধুবাগ একটি দোকানে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কাজ করছে।