শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মডার্নার অবৈধ টিকাসহ ক্লিনিক মালিক গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2021, 03:25 দুপুর • 302 বার পঠিত
মডার্নার অবৈধ টিকাসহ ক্লিনিক মালিক গ্রেফতার

 অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ায়  গ্রেফতার  করা হয় রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদার কে।  
এর আগে গত বুধবার রাতে ওই ক্লিনিক থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায় এবং মডার্না টিকার ২২টি খালি বক্সসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।  দুই দিনের রিমান্ড  চাওয়া হয় আদালতের কাছে । আজ সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ওই ক্লিনিকে অবৈধভাবে  প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে, ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান। অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজি হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে, রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধার করা হয়।’