মডার্না-ফাইজারের আরও ৮৯ লাখ টিকা আসছে
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2021, 11:19 দুপুর
•
322 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে আরো ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।
এ টিকাগুলোর মধ্যে ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরো ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এ সময়ের মধ্যে আমরা আরো টিকা পাব।