শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাত্র ২৮ ঘণ্টায় ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা ভবন বানাল চীন

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুন 2021, 08:49 রাত • 587 বার পঠিত
মাত্র ২৮ ঘণ্টায় ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা ভবন বানাল চীন

চীন একটি শক্তিশালী দেশ। চীনের চাঙসা শহরে ২৮ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা বাড়ি তৈরি করা হয়েছে। এতো অল্প সময়ে তা-ও আবার গগনচুম্বি বাড়ি! কী করে সম্ভব হলো?

ওই ভবন প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামাফিক পুরো কাঠামো তৈরি করা হয়েছিল বাড়িটির। সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামো আগে থেকেই তৈরি থাকাতে সময়ও বেঁচেছে। ফলে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।
তবে সংস্থাটি অভয়ও দিয়েছে, এতো অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত। এবং ভূমিকম্পন প্রতিরোধী। তাছাড়া বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া যাবে।