শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাটি চাপায় ২ জন নিহত: চট্টগ্রাম মেডিকেলে ভাংচুর

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2026, 02:16 দুপুর • 103 বার পঠিত
মাটি চাপায় ২ জন নিহত: চট্টগ্রাম মেডিকেলে ভাংচুর

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাংচুর হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের সামনের কাচ ভাংচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

এদিন ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার দুর্ঘটনার পর শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সাথে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়।

বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায় বলে জানান তিনি।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ওই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।