মাস্কবিহীন যাত্রীদের উঠতে বাধা দেয়ায় ঘুষিতে চালকের `ব্রেইন ডেড’
করোনাভাইরাসের সংকটের সময় মাস্কবিহীন যাত্রীদের বাসে উঠতে বাধা দেয়ায় বাসচালককে ঘুষি দিয়ে ‘ব্রেইন ডেড’ করেছে এক যাত্রী। যাত্রীদের করোনা ঝুঁকিমুক্ত রাখতেই মর্মান্তিক ঘটনার শিকার হলেন ওই চালক। রবিবার রাতে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে ঘটনাটি ঘটেছে। ওই যাত্রীদের কোনো টিকিট ও মুখে মাস্ক ছিল না। ফ্রান্সে গণপরিবহনে চলাচল করতে মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৫০ বছর বয়সী চালকের মাথায় ভয়ানক আঘাত লেগেছে। যাত্রী সজোরে ঘুষি মারায় চালকের মাথা ব্রেইন ডেড হয়েছে বলে সোমবার জানিয়েছে চিকিৎসকেরা।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে স্থানীয় রেডিও স্টেশন জানিয়েছে, ওই দল বাসের ভেতরে একটি কুকুর তোলার চেষ্টায় বাধাও দেন বাসচালক।
এদিকে বাসচালককে ঘুষি মেরে ব্রেইড ডেড কন্ডিশনে ফেলে দেয়ার ঘটনায় স্থানীয় বাস সার্ভিস বিঘ্নিত হচ্ছে। কারণ তার সহকর্মীরা বিচারের দাবিতে স্ট্রাইক করেছে।