শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে মোবাইল কোর্ট

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 01:43 দুপুর • 1,055 বার পঠিত
মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে মোবাইল কোর্ট

করোনার উর্ধগতি সামাল দিয়ে শতভাগ মাস্ক ব্যবহার করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। আর বিধি-নিষেধের মধ্যে জনসমাবেশ হয় এ ধরনের সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এসব নির্দেশনা দেওয়া হয়। এই বিধি-নিষেধ ৬-১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে বলা হয়, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।