মার্কিনিদের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত আর্ল আর. মিলার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ছবির মাধ্যমে তুলে ধরতে ২৭ জুন, ২০২১ প্রকাশিত একটি আলোকচিত্রের বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মিশন পরিচালক ডেরিক এস. ব্রাউন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর যুগ্মসচিব কবির আহমেদের সঙ্গে যোগ দিয়েছেন। "সোনার বাংলার সুবর্ণজয়ন্তী" শীর্ষক এই বইয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, দুর্যোগে প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পাঁচ দশকের অগ্রগতির বিশালতা তুলে ধরা হয়েছে। এই বইয়ে আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী স্মরণ করা হয়েছে এবং এই দেশের অনেক অর্জনের ও সাফল্যের পথ পরিক্রমা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।