মার্কিনিদের কপালে পরাজয় ছাড়া কিছুই জোটেনি: পুতিন
আমেরিকা গত ২০ বছর ধরে নিজের মূল্যবোধগুলোকে আফগানিস্তানের জনগণের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে কিন্তু আখেরে ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন।
বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, কোনো মূল্যবোধ অন্য কোনো জাতির ওপর চাপিয়ে দেয়া যায় না। আফগানিস্তানে আমেরিকার হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
পুতিন বলেন, মার্কিন বাহিনী গত ২০ বছরে আফগানিস্তানের জনগণের জীবন-যাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে। মার্কিনিরা আফগানদের ওপর নিজেদের নিয়মকানুন ও জীবনযাপনের আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এর ফলাফল হিসেবে এসেছে বিপর্যয়। আর আমেরিকার হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে আমেরিকার অর্জন শূন্য।