শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2021, 05:59 বিকাল • 197 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে খুশি করতে নিজের ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউজে ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক বৈঠকে ইরানবিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, আমার শাসনামলে ইরান কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার দায়ে অভিযুক্ত করছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।