শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন জলসীমার কাছাকাছি ইরানের যুদ্ধজাহাজ

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 03:19 দুপুর • 697 বার পঠিত
মার্কিন জলসীমার কাছাকাছি ইরানের যুদ্ধজাহাজ

এই প্রথম আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী।

ইরানের যুদ্ধজাহাজ বহর মার্কিন যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, এই প্রথম আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১০ জুন) ইরানি সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের নৌবহরে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'সাহান্দ' ডেস্ট্রয়ার এবং 'মাকরান' জাহাজ।