শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্র সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2021, 06:28 বিকাল • 192 বার পঠিত
মার্কিন গণতন্ত্র সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়ার জন্য পাকিস্তানকে যে আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ সরকার। এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার মার্কিন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তবে এ ব্যাপারে কোনো কারণ উল্লেখ করেনি।

গত কয়েকদিন অভ্যন্তরীণভাবে শলাপরামর্শ করার পর পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত জানালো। পাক পররাষ্ট্র দপ্তর ওই বিবৃতিতে বলেছে, "গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগের রয়েছি এবং আশা করি ভবিষ্যতে সুবিধামতো সময়ে এসমস্ত নিয়ে আলোচনা করা যাবে।"

আজ ৯ ডিসেম্বর এবং আগামীকাল কথিত গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের ১০০'র বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান, ভারত, মালদ্বীপ এবং নেপালকে আমন্ত্রণ জানানো হয়।