মার্কিন দূতের দাবি, বাংলাদেশে তৃতীয় পক্ষ বিভাজন সৃষ্টি করতে চায়
ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ মার্কিন দূত রাশেদ হোসেন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করলেও কেউ কেউ এখানে বিভাজন সৃষ্টি করতে চায়। সংঘাত বাধাতে চায়। এতে করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেন। তার আশা, এর জন্য যারা দায়ী তাদের পুলিশ খুঁজে বের করবে।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর দপ্তরে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ মার্কিন দূত রাশেদ হোসেন সৌজন্য সাক্ষাত করেন। সেখানে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল রাশেদ হোসেনের কাছে। এ প্রসঙ্গ এলে তিনি বলেন, বাংলাদেশে বাংলাদেশে মুসলমান ও হিন্দুরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করছে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এর সঙ্গে তিনি বলেন, কেউ কেউ বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। সংঘাত তৈরির চেষ্টা করছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন বলে রাশেদ হোসেন জানান। তিনি এ ধরনের ঘটনার নিন্দা জানান।
এর পেছনে কারা দায়ী সে প্রসঙ্গে তার কোনো ধারণা আছে কি না এমন প্রশ্নে তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন তারা শান্তিপূর্ণভাবে তাঁরা বসবাস করছেন। কিন্তু যারা বিভাজন সৃস্টি করতে চায় তাদের সুযোগ দেওয়া যায় না। তিনি আশা প্রকাশ করে বলেন, এর জন্য কারা দায়ী সেটা পুলিশ খুঁজে বের করবে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।