শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মার্চ মাস থেকে আসবে আদানি গ্রুপের বিদ্যুৎ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 05 ফেব্রুয়ারি 2023, 04:40 দুপুর • 284 বার পঠিত
মার্চ মাস থেকে আসবে আদানি গ্রুপের বিদ্যুৎ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মার্চের প্রথমে দেশে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ভারতের আদানির বিদ্যুৎ মার্চেই গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এই বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চাইতে বেশি হবে না। এছাড়া এপ্রিলে আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে।