মারা গেলেন টাঙ্গাইল-৭ আসনের এমপি একাব্বর হোসেন
অনলাইন নিউজ পোর্টাল
•
16 নভেম্বর 2021, 04:58 দুপুর
•
295 বার পঠিত
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমপি একাব্বরের স্ত্রী ঝর্ণা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমপি একাব্বর হোসেন দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেনস্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।