মাঙ্কিপক্স সন্দেহে ঢাকার বিমানবন্দর থেকে হাসপাতালে তুর্কি নাগরিক
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 জুন 2022, 04:37 দুপুর
•
691 বার পঠিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে তুরস্কের এক নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ।
আজ দুপুর ২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি ঢাকায় পৌঁছান। তার শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখতে পাওয়া যায়। সেসব পরীক্ষা করতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।