মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক নজরুল গ্রেপ্তার
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 জুন 2022, 03:17 দুপুর
•
239 বার পঠিত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকাল তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই খবর নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ সাল মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩১ মে নওগাঁয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। সেই তিনজনের একজন নজরুল ইসলাম। তিনি পালিয়ে ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডল।
এই তিনজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল। তিনটিই আদালতে প্রমাণিত হয়।