মানবপাচারের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স
অনলাইন নিউজ পোর্টাল
•
28 জুন 2020, 11:58 দুপুর
•
263 বার পঠিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মানবপাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ একধাপ উন্নতির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে একধাপ উন্নতি লাভ করায় ‘নজরদারি’ তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। তিনি বলেন, মানবপাচারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর সময়োচিত নির্দেশনার কারণেই বাংলাদেশের এই অর্জন সাধিত হয়েছে। অবৈধ কার্যকলাপের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের দেশব্যাপী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।