শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মানবিক কারণে ইউক্রেনের প্রস্তাবে বাংলাদেশের ভোট

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মার্চ 2022, 04:23 দুপুর • 228 বার পঠিত
মানবিক কারণে ইউক্রেনের প্রস্তাবে বাংলাদেশের ভোট

কোনো চাপের কারণে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। পরারাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই মন্তব্য করেছেন।

আজ শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তখন তিনি বলেন, ইউক্রেনের ওই প্রস্তাবে মানবিক কারণে নির্যাতিত ও আহতদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা সৃষ্টির কথা বলা হয়েছে। আব্দুল মোমেন বলেন, ‘যেহেতু আমরা চাই, নির্যাতিত লোকের মঙ্গল হোক। সেই কারণে আমরা এই প্রস্তাবে ইয়েস করেছি।’

মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড সফরে আলোচনা করে গেছেন। তার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এবং পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই সিদ্ধান্ত কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসবের জন্য হয়নি। চাপের কথা স্বীকার করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ওসব চাপের দিকে কখনো ভ্রুক্ষেপ করেন না। বাংলাদেশের মঙ্গলের জন্য যা করণীয় তিনি সবসময় তাই করেন।

ইউক্রেনে রাশিয়ার হামলায় সৃষ্ট মানবিক সঙ্কটের অবসানে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এটি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ত্রাণ কার্যক্রমের নিশ্চয়তার জন্য। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে ইউক্রেনের তোলা ওই প্রস্তাবের পক্ষে ১৪০টি দেশ ভোট দেয়। 

এর আগে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব উঠেছিল। সেটিতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। তবে ইউক্রেনের মানবিক সঙ্কটের প্রস্তাবে ভোট দিয়েছে বাংলাদেশ।