শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ফেব্রুয়ারি 2022, 06:00 বিকাল • 315 বার পঠিত
মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংস নীতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার উত্তরা গণভবন নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি বাংলাদেশ ও ভারতে মৈত্রী ও বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত উৎসবে আইসিটি প্রতিমন্ত্রী ৫০ বছরে ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে; সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রাজনৈতিক সম্পর্ক, এর সঙ্গে অর্থনৈতিক ও সমৃদ্ধির সম্পর্ক ত্বরান্বিত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী  বলেন, ভারতের সহায়তায় আমাদের নাটোরে হাইটেক পার্ক, বাংলাদেশ ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার হচ্ছে। এছাড়া আমরা নাটোরসহ ৬৪ জেলায় অ্যাডুকেশন, ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করছি।