শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মানবাধিকার লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে: চীনকে বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল • 18 ফেব্রুয়ারি 2021, 10:25 দুপুর • 106 বার পঠিত
মানবাধিকার লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে: চীনকে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও চীনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি চীনকে সতর্ক করে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশটিকে মূল্য দিতে হবে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সিএনএনে সম্প্রচারিত এক টাউন হল অনুষ্ঠানে চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, চীনকে এর জন্য মূল্য দিতে হবে। চীন তার কাজের ফল পাবে এবং তিনি (চীনা প্রেসিডেন্ট) এটা জানেন।

 

তিনি বলেন, বিশ্বে মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক ভূমিকায় ফিরে আসবে। এ সময় আন্তর্জাতিক সম্প্র্রদায়কে চীনের সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চীন বৈশ্বিক নেতা হতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে তাদের এই লক্ষ্য অর্জন কঠিন হবে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি চীনের অন্যায় বাণিজ্য নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানান।