মানবাধিকার লঙ্ঘনে, জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন পেল না সৌদি আরব
অনলাইন নিউজ পোর্টাল
•
14 অক্টোবর 2020, 12:28 দুপুর
•
660 বার পঠিত
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেয়া হয়নি। সৌদি আরব মারাত্মক রকমের মানবাধিকার লঙ্ঘন করে এমন অভিযোগে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দেশটিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।
গত বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিল।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয় এবং মানবাধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়ন চালানো হয়।
সৌদি আরবের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত ৭ হাজার ২০০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। এই প্রসঙ্গটি উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চার্বোনিউ বলেছেন, শিশু হত্যাকারীরা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।