শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ জন অভিবাসী গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 08:57 সকাল • 260 বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ জন অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, ১২৯ জন অভিবাসীকে আটক করেছে ।  আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।

গত সোমবার রাতে  মালয়েশিয়ার বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় আটক করা হয় কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ নারীকে।