শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসী বাংলাদেশিদের

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 02:05 দুপুর • 121 বার পঠিত
মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসী বাংলাদেশিদের

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (৭ মে) এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৮ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মালয়েশিয়ান নাগরিক গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।