শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় করোনার ভাইরাসের সংক্রমনে, মৃত্যুতে রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 20 মে 2021, 09:35 রাত • 764 বার পঠিত
মালয়েশিয়ায় করোনার ভাইরাসের সংক্রমনে, মৃত্যুতে রেকর্ড

 নতুন করে করোনা সংক্রমণ বাড়ায়  হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। করোনার তৃতীয় ঢেউ মারাত্বক পর্যায়ে মালয়েশিয়ার  অবস্থা ।

  মালয়েশিয়া চলমান লকডাউনের মধ্যেও প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত শনাক্ত হচ্ছেন। অল্প সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়া এবং সুশৃঙ্খল মালয়েশিয়ায় সংক্রমণ বাড়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার দেশটিতে মোট ৬ হাজার ৮০৬ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একই দিনে দেশটিতে অতীতের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে।
 গতকাল বুধবার দেশটিতে ৬ হাজার ৭৫ জন করোনায় সংক্রমিত শনাক্ত হন। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছিল ৪৭ জনে। বিগত কয়েক সপ্তাহের পর্যালোচনায় দেখা যাচ্ছে, করোনায় দেশটিতে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা বাড়ছে। ফলে দেশটির স্বাস্থ্য বিভাগের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।  ফলে আবারও কর্মক্ষেত্রে সঙ্কটে পড়তে পারে প্রবাসী বাংলাদেশীরা।