শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বেতন নেবে না প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 12:47 দুপুর • 750 বার পঠিত
মালয়েশিয়ায় বেতন নেবে না প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা

 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা তিন মাস বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামনের সারির কর্মী ও মালয়েশীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে বেতন নেয়া থেকে বিরত থাকবেন তারা।

 মালয়েশিয়া গত  ৩১ মে নিউ স্ট্রেইটস টাইমস এ খবর প্রকাশ করেছে। এদিকে, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে সংহতি প্রকাশ করে বেতনের কিছু অংশ করোনা রিলিফ ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারাও।
গত কাল সোমবার মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিলে তাদের এই বেতনের অর্থ প্রেরণ করা হবে।

আজ মঙ্গলবার থেকে সারা মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ‘লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। করোনার সংক্রমণের শেকল ভাঙতে সরকার প্রায় সকল অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।’