মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 10:35 রাত
•
785 বার পঠিত
মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক সব ফ্লাইটের যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনার নেগেটিভ পিসিআর স্ক্রিনিং পরীক্ষার রিপোর্টের কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
শনিবার ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ১ মে থেকে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালুর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ শর্ত দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, আসার সময় উপসর্গ দেখা দিলে, নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতাল বা প্রতিষ্ঠানে আইসোলেশন করার নির্দেশ দেয়া হবে। এছাড়া অন্য কোনো দেশের মাধ্যমে ট্রানজিট হলে বিমানবন্দরে বিমান চলাচলের অধীনে থাকার পরামর্শ দেয়া হবে।