শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবি প্রত্যাখ্যান করেছে

অনলাইন নিউজ পোর্টাল • 21 আগস্ট 2020, 09:00 রাত • 192 বার পঠিত
মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবি প্রত্যাখ্যান করেছে

দক্ষিণ চীন সাগরে বিস্তৃত জলসীমার ওপর চীনের দাবি প্রত্যাখান করেছে মালয়েশিয়া। ওই অঞ্চল কেন্দ্র করে বেইজিংয়ের দাবি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংসদে দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদারকে নিয়ে বলেন, ‘ওই জলসীমায় চীনের ঐতিহাসিক অধিকারের দাবির বিরোধিতা করে মালয়েশিয়া। মালয়েশিয়ার সরকারও মনে করে, আন্তর্জাতিক আইনেও দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবির কোনো ভিত্তি নেই। ’

মালয়েশিয়ার কাছ থেকে এ মন্তব্য অপ্রত্যাশিত কেননা বাণিজ্যিক সম্পর্ক রক্ষার খাতিরে অতীতে সরাসরি চীনের বিরুদ্ধে মন্তব্য এড়িয়ে গেছে দেশটি।

সম্প্রতি মালয়েশিয়া সরকারের এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজের অনুপ্রবেশ ঘটেছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ৮৯ বার। অন্যদিকে, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে চীনা জাহাজগুলো মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করেছে শতাধিক বার।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির বিরোধিতাকারী দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া এবং ব্রুনেই রয়েছে। তবে ভিয়েতনাম এবং ফিলিপাইন এ বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো বিবৃতি দেয়নি। এমনকি বেইজিং তার দাবি জোরদার করতে সম্পদ সমৃদ্ধ ওই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং উপকূলরক্ষী ও গবেষণাকারী জাহাজ পাঠানোর পরও তারা নিশ্চুপ।