শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালিতে সামরিক অভিযানে ২০৩ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 02 এপ্রিল 2022, 11:47 দুপুর • 350 বার পঠিত
মালিতে সামরিক অভিযানে ২০৩ জন নিহত

মালির সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, দেশটির কেন্দ্রস্থলে তাদের সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে। সংঘাতপূর্ণ এ দেশে সহিংসতা আরো অনেক বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, মালির মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। এলাকাটি সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেখানে সেনাবাহিনীর অভিযান চলাকালে ২০৩ জঙ্গি নিহত এবং ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।

এএফপি সামরিক বাহিনীর দাবি করা নিহতের এ সংখ্যা বা সামাজিক মাধ্যমে দেয়া খবরের বিষয়টি যাচাই করতে পারেনি। কেননা, মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্য সূত্রের ঘাটতি রয়েছে।