মালিতে বিদ্রোহী হামলায় সেনা সদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
07 অক্টোবর 2021, 08:20 রাত
•
257 বার পঠিত
মালিতে বিদ্রোহী হামলায় ১৬ সেনা সদস্য নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দেশটির মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান।
মালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এরপর উভয়পক্ষে বড় ধরনের বন্দুক যুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়।
সেনাবাহিনী নয় জনের নিহত হওয়ার কথা জানালেও একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।
জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সেনা মোতায়েন থাকা সত্ত্বেও এই সহিংসতা মালির মধ্যাঞ্চলকে গ্রাস করেছে এবং ছড়িয়ে পড়েছে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও।