শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালির সামরিক ঘাঁটিতে গোলাগুলি

অনলাইন নিউজ পোর্টাল • 18 আগস্ট 2020, 08:26 রাত • 683 বার পঠিত
মালির সামরিক ঘাঁটিতে গোলাগুলি

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের কাতি ঘাঁটিতে সংঘাতের এ ঘটনা ঘটেছে। ঘাঁটিটিতে সেনা বিদ্রোহ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।

বামাকোতে অবস্থিত ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে।