শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ খাইরুল আমিন • 16 মার্চ 2025, 01:48 দুপুর • 105 বার পঠিত
মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন সামাজিক সংগঠন।  

রোববার (১৬ মার্চ) সকালে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সাবিনা ইয়াসমিন মেরির সভাপতিত্বে বক্তব্য দেন- ফাতেমা খাতুন হাওয়া বেগম, কল্যাণী রানী নাজমুল হাসান লিটনসহ অন্যরা।  

এ সময় বক্তারা বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি ও দোষীদের দ্রুত সময়ের মধ্য রায় কার্যকর করতে হবে। দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে সেখানে আমরা দ্রুত বিচারিক কাজ শেষ দেখতে চাই।

এ সময় শিশু হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।