মাগুরায় ভাষা সৈনিক খান জিয়াউল হককে সম্মাননা
অনলাইন নিউজ পোর্টাল
•
22 ফেব্রুয়ারি 2021, 08:51 সকাল
•
262 বার পঠিত
মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরা অন্যতম ভাষা সৈনিক ও প্রবীণ শিক্ষাবিদ খান জিয়াউল হককে সম্মাননা দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বিন্দু।
রোববার দুপুরে ভাষা সৈনিকের বাড়িতে এ সম্মাননা প্রদান করা হয় ।
এ সময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস আলম তুহিন, সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাব্বী হোসেন, মানবসম্পদ সম্পাদক জুবাইদা আক্তার, গ্রুপ লিডার রাজিয়া সুলতানা ও সদস্য বাবলু বিশ্বাস উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান শেষে প্রবীণ এ ভাষা সৈনিকের সঙ্গে সংগঠনের সদস্যরা মত বিনিময় এবং তার দীর্ঘায়ুসহ মঙ্গল কামনা করেন ।
১৯৫০ সালে যশোর এমএম কলেজের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন খান জিয়াউল হক। দেশব্যাপী ভাষা আন্দোলনের সময় খুলনার আন্দোলনে ভূমিকা রাখেন তিনি। সে সময় সামনে থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম।