শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাগুরায় ‘শিশু ধর্ষণের’ ঘটনায় মামলা হয়নি ৩ দিনেও

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মার্চ 2025, 02:38 দুপুর • 115 বার পঠিত
মাগুরায় ‘শিশু ধর্ষণের’ ঘটনায় মামলা হয়নি ৩ দিনেও

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। তবে পুলিশ বলছে মামলার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ।

শনিবার মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন, “মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক হিটু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। আর সজীবকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।”

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।

মেয়েটির মা বলেন, তার মেয়ের এখনও জ্ঞান ফিরে নাই। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না তারা।

তিনি বলেন, “মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”