মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
15 অক্টোবর 2021, 06:30 বিকাল
•
249 বার পঠিত
মাগুরা সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।