শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জানুয়ারী 2022, 03:24 দুপুর • 312 বার পঠিত
মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শনিবার (৮ জানুয়ারি ২০২২) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল- এ তিন জেলায়।

বিদ্যুৎ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বার্ষিক বিদ্যুৎ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এ ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি ২০২২) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের অফিসিয়াল ফেজবুকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম এবং নির্বাহী প্রকৌশলী জেলা ওজোপাডিকো মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা- এ চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মর্মে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ওজোপাডিকো মাগুরার ব্যবস্থাপক মো. মনজুরুল ইসলাম বলেন, শুক্রবার (৭ জানুয়ারি ২০২২) দিনব্যাপী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা প্রচার করা হয়েছে। তাছাড়া আমার শহরের মধ্যে সাজিয়াড়া বিদ্যুৎ গ্রিডে কাজ করা হবে। যে কারণে সারাদিন বিদ্যুৎ বন্ধ থাকবেন। তাছাড়া আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহরা বিদ্যুৎ পাবেন।