শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাদকের সবচেয়ে বড় চালান আটকে দিয়েছে কানাডার পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2021, 09:38 রাত • 1,075 বার পঠিত
মাদকের সবচেয়ে বড় চালান আটকে দিয়েছে কানাডার পুলিশ

কানাডার ইতিহাসে মাদকের সবচেয়ে বড় চালান আটকে দিয়েছে দেশটির পুলিশ। ছয় কোটি এক লাখ ডলার মূল্যের এই মাদকদ্রব্য আটকের সময় এর সঙ্গে জড়িত অন্তত ২০ জনকেও গ্রেফতার করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া সবাই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র প্রজেক্ট ব্রিসা ডিসমেন্টালড –এর সঙ্গে জড়িত। অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১০ লাখ ডলারও উদ্ধার করা হয়েছে।

জানা যায়, জব্দ হওয়া মাদকের পরিমাণ ১ হাজার কেজি, যার বাজারমূল্য ৬ কোটি ১ লাখ ডলার।

টরেন্টো পুলিশ প্রধান জেমস র‍্যামার বলেন, ‘এই প্রথম আমরা এতো বড় আকারের একটি চালান জব্দ করেছি। এই অভিযান পরিচালনা করার আগে ৬ মাস ধরে তদন্ত হয়েছে।’ 

এতে অংশ নেয় অন্তত ৯টি সংস্থা। এ প্রসঙ্গে র‍্যামার বলেন, সত্যি বলতে, দক্ষিণ আমেরিকার মাদক চোরাচালান চক্রগুলোর সঙ্গে এরা সরাসরি জড়িত। তাদের আটক করার থেকেও বড় বিষয়টি হচ্ছে, কানাডায় মাদকের এতো চাহিদা এবং বড় চালানের পৌছে যাওয়া।

টরেন্টো দ্রাগ স্কয়াডের ইন্সপেক্টর টাইরন হিলটন বলেন, এতো বড় একটি চালান জব্দের ঘটনায় কানাডায় ইতিবাচক প্রভাব পড়বে। কারণ এই ঘটনায় সড়কে মাদকের কেনাবেচা কমবে। নেশাগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও কমবে।

জানা যায়, ওই অভিযানে ৪৪৪ কেজি কোকেইন, ১৮২ কেজি ক্রিস্টাল মেথসহ আরও কিছু মারাত্মক ক্ষতিকর মাদক উদ্ধার হয়েছে।