শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 12:11 দুপুর • 206 বার পঠিত
মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার

 ঢাকার  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১,৩০৮ পিস ইয়াবা, ২৮.৮০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন ও ৬ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।