মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ২৬
অনলাইন নিউজ পোর্টাল
•
12 এপ্রিল 2021, 12:38 দুপুর
•
210 বার পঠিত
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৬৯০ পিস ইয়াবা, ছয় গ্রাম ৩৫৩ পুরিয়া হেরোইন ও এক কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।