মাদক চোরাকারবারি ও মানবপাচার ঠেকাতে নাফ নদীতে বসছে বিশেষ ক্যামেরা
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
12 ফেব্রুয়ারি 2023, 09:04 সকাল
•
386 বার পঠিত
টেকনাফের নাফ নদীতে বিশেষ ক্যামেরা বসানো হচ্ছে মাদক চোরাকারবারি ও মানবপাচার ঠেকাতে। মাদক চোরাকারবারি ও মানবপাচারের সবচেয়ে বড় রুট এই নাফ নদী। নদী দিয়ে পাচার হয় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তা প্রতিরোধ করা সবসময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সমস্যা মোকাবিলায় এবার নাফ নদীতে বিশেষ ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।
নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রতিদিন ইয়াবা আটক হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।