মাদারটেকে নির্মাণাধীন ভবনে কিশোর গ্যাংয়ের ধারাবাহিক হামলা, লুটপাট
অনলাইন নিউজ পোর্টাল
•
28 ফেব্রুয়ারি 2021, 09:31 সকাল
•
177 বার পঠিত
রাজধানীর মাদারটেকে একটি নির্মাণাধীন ভবনে কিশোর গ্যাংয়ের ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে পরপর তিনদিন ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা ১৪১/১ মাদারটেকের (বাগানবাড়ী) ছয়তলা ওই ভবনটিতে হামলা ও লুটপাট চালায়। সর্বশেষ শনিবার রাত পৌনে ১২টায় ওই ভবনে হামলা চালায় কোল্লাবাড়ি এলাকার তোতলা অনিক ও সুমনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ২৫-৩০ জন সদস্য।
এ সময় তারা ওই ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং ভবনের দায়িত্বপালনকারীদের হত্যার হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বপালনকারীরা সবুজবাগ থানায় খবর দেন। এসআই মঞ্জুরের নেতৃত্বে সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থান ত্যাগ করে। হামলাকারীরা নিজেদের স্থানীয় ছাত্রলীগের সদস্য বলে দাবি করে।