শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরে রাজৈ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জানুয়ারী 2022, 10:20 দুপুর • 234 বার পঠিত
মাদারীপুরে রাজৈ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মাদারীপুরের উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।  

তবে জানা যায় ,এই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে শূন্য হওয়ার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। বর্তমানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চৌধুরী। তিনি বলেন, রাজৈর উপজেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, তাই আমার বিজয় নিশ্চিত। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাসিন মিয়া জানান, নির্বাচনে যদি কোনো কারচুপি না হয় তাহলে আমার বিজয় নিশ্চিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের দাবি করছি।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। এ উপজেলায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সবাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন।