শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাদাগাস্কারে কারাগার থেকে পালানোর সময় বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 08:44 রাত • 671 বার পঠিত
মাদাগাস্কারে কারাগার থেকে পালানোর সময় বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত

মাদাগাস্কারে একটি কারাগার থেকে পালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ভারত মহাসাগর দ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত ফারাফাঙ্গানা কারাগারে থাকা ওই আসামিরা ইট-পাথর দিয়ে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালায়। এরপর তাদের থেকে একটি বন্দুকও কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় দেশটির পুলিশ ও সেনা সদস্যরা সেখানে অভিযান চালায়। ৮৮ জন আসামি পালাতে সক্ষম হয়। এরপর অভিযান চালিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৮ আসামির মধ্যে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সেসময়ে বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ জন আহত হয়েছে।

এখনো ৩১ আসামি পলাতক রয়েছে। এ ঘটনার পরে দেশটির সব কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিচার মন্ত্রণালয়।