শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ডিসেম্বর 2021, 01:16 দুপুর • 457 বার পঠিত
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন

সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয়। জানাজার পর নিহতদের গণকবরে দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক । 

এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তাদের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরো পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে।