শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2021, 09:59 সকাল • 212 বার পঠিত
লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রবাহী লঞ্চে এবার মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল শুক্রবার বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান। বিধিনিষেধ শিথিলের কারণে গত বুধবার মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে। লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়। শিথিল বিধিনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে বলে গত ১৪ জুলাই জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।