লঞ্চে ডিজে পার্টিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
লঞ্চের ছাদে ডিজে পার্টি করার সময় নদীর ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া সেই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে শামীম হোসেন (১৪) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে তিতাস উপজেলার শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিনের ছেলে শামীম । শামীম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। স্থানীয়দের ধারণা, বিদ্যুতায়িত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, সকালে শিবপুর খালের মুখে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বেশ কিছুদিন আগেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নদীতে ডিজে পার্টি না করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযানও পরিচালনা করেছে বলে জানিয়েছেন তিনি।